• ২৯ ফাল্গুন ,১৪৩২,13 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করতে পারে জার্মানি

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডরিখ বলেছেন, দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ আড়ি পেতে বা গোপনে শোনার কারণে মার্কিন কূটনীতিকদেরকে জার্মানি থেকে বহিষ্কার করা হতে পারে। তিনি আড়িপাতার ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন। অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ গোপনে রেকর্ড করার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকে জানতেন বলে […]

Continue Reading

উপ-প্রধানমন্ত্রীকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট বাশার আসাদ

| অক্টোবর 29, 2013 | 0 Comments

আন্তর্জাতিক:  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিলকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন।  রাষ্ট্রীয় টেলিভিশনের এ সংক্রান্ত  খবরে বলা হয়েছে, জামিল পূর্ব অনুমতি ছাড়া তার কর্মস্থল ত্যাগ করেছেন এবং সময়মতো নিজের দায়িত্ব সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেননি। সেইসঙ্গে সরকারের সঙ্গে সমন্বয় না করেই তিনি দেশের বাইরে ততপরতা চালিয়েছেন।  সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা সফরে […]

Continue Reading

দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ নিয়ে বিতর্ক

| অক্টোবর 29, 2013 | 0 Comments

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ফোনালাপের পুরোটাই বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়৷ যা নিয়ে সৃষ্টি হয় রাজনৈতিক বিতর্কের৷ তথ্যমন্ত্রী অবশ্য বলেন, এই ফোনালাপ কোনো ব্যক্তিগত বিষয় নয়৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার সচিবালয়ে সংবাদমাধ্যমকে বলেন, দুই নেত্রীর ফোনালাপ অবশ্যই প্রকাশ করা উচিত৷ দেশের মানুষকে জানানো উচিত যে, এই রাজনৈতিক সংকট নিয়ে তাঁরা […]

Continue Reading

রুবেলের হ্যাটট্রিক, বাংলাদেশের জয়

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি স্পোর্টস: নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। তবে আসল জাদুটা রুবেল হোসেন দেখালেন বৃষ্টির পর। বৃষ্টির পর আক্রমণে আসতেই তৃতীয় বলে ফেরালেন হুমকি হয়ে ওঠা কোরে অ্যান্ডারসনকে। উপড়ে ফেললেন স্টাম্প। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানালেন ব্রেন্ডন ম্যাককালামকে। দাঁড়িয়ে গেলেন হ্যাটট্রিকের সামনে। ঠিক পরের বলে নিশামের গ্লাভস ছুঁয়ে বল চলে গেল উইকেটের পেছনে। ডানে দুর্দান্তভাবে […]

Continue Reading

ইউরোপে ইসলাম আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ফরাসি মুসলমানদের সম্মেলন

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের মুসলমানরা ইউরোপীয় দেশগুলোতে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে একটি সম্মেলন করেছেন। “ইসলাম আতঙ্কা; বিভেদ সৃষ্টির সম্মিলিত অপচেষ্টা’ শীর্ষক এ সম্মেলনটির আয়োজন করে বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক প্রতিরোধ সমন্বয় কমিটি।  ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে যেসব সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি ও নানা নিপীড়নমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে সে বিষয়ে ফরাসি রাজনৈতিক নেতাদের দৃষ্টি […]

Continue Reading

‘এক দশক আগে থেকেই ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হচ্ছে’

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হয়েছিল ২০০২ সাল থেকে৷ জার্মান একটি সংবাদপত্র রোববার এই দাবি করে বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা অবশ্য তা স্বীকার করেনি৷ এক বা দুই বছর নয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হচ্ছিল প্রায় এক দশক আগে থেকে এবং এই বিষয়টি সম্পর্কে নাকি জানতেন স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এমনটাই […]

Continue Reading

চাকরি পেতে ঘোড়ায় চড়ে ২ হাজার মাইল!

| অক্টোবর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: স্পেনের নাগরিক ৩২ বছর বয়সী জেসাস জিমেনেজ বেকারত্ব ঘুঁচাতে শেষ পর্যন্ত ঘোড়ায় চেপেছেন। তার লক্ষ্য স্পেন থেকে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজা। বিমানে ভ্রমণ তো দূরের কথা! গাড়িতে পেট্রোল ভরার মতো পয়সা পকেটে না থাকায়, তিনি এ পথ বেছে নিয়েছেন। নিজের ৩ বছর বয়সী ঘোড়ায় চড়ে পাড়ি দেবেন ২০০০ মাইল দীর্ঘ পথ। গত ১ বছর […]

Continue Reading

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য-ফ্রান্স

| অক্টোবর 28, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য ও ফ্রান্স।  সোমবার ব্যাপক ঝড়ের কারণে যুক্তরাজ্যে যোগাযোগব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রায় ৭৫ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গত এক দশকের মধ্যে এটি এই অঞ্চলে সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়াকেন্দ্র জানায়, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে গত রোববার রাতে ওই ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে […]

Continue Reading

মার্কিন গুপ্তচরবৃত্তিতে ক্ষোভ: জাতিসংঘে প্রস্তাব আনবে ২১ দেশ

| অক্টোবর 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার আড়িপাতা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব আনবে ২১টি দেশ। এ সম্পর্কে মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে, অন্য দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ঠেকানোর জন্য সম্ভাব্য প্রস্তাব আনার এ পরিকল্পনাকে প্রথম আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে। এনএসএ’র গুপ্তচরবৃত্তির অন্যতম শিকার ব্রাজিল ও জার্মানি সম্ভাব্য এ প্রস্তাবের খসড়া ১৯টি দেশের প্রতিনিধির কাছে সরবরাহ […]

Continue Reading

মারকেলের ফোনে আড়ি, ক্ষোভে অগ্নিমূর্তি জার্মানি

| অক্টোবর 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্র ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১১ বছর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে আড়ি পেতেছিল। জার্মানির দের স্পাইজেল পত্রিকার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর দাবি, তারা এনএসএ’র একটি গোপন দলিলের মধ্যে থাকা তালিকায় মার্কেলের নম্বর দেখেছে এবং ২০০২ সাল থেকে শুরু করে জার্মান চ্যান্সেলরের ফোন নম্বর তালিকাটিতে স্থান পেয়েছে। যখন কিনা তিনি চ্যান্সেলরও […]

Continue Reading