Category: শীর্ষ সংবাদ
জার্মানিতে “হুইসেলব্লোয়ার” পুরস্কার পেলেন স্নোডেন
ইউরোবিডি২৪নিউজঃ জার্মানির ‘হুইসেলব্লোয়ার’ পু্রস্কারের জন্য মনোনীত স্নোডেন এখন রাশিয়ায়। রাজনৈতিক আশ্রয়ে থাকা স্নোডেনের যেহেতু অন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই খালি চেয়ার রেখে পুরস্কৃত করা হয়েছে তাকে। শুক্রবার এ পু্রস্কারটি দেয়া হয় তার অনুপস্থিতিতেই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্নোডেনের একটি চিঠি পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র বিশ্বজুড়ে ইন্টারনেট ও ফোনে আড়ি পাতার বিষয়টি ফাঁস […]
যুক্তরাষ্ট্রের হামলা থামানোর জন্য জাতিসংঘকে আহ্বান জানালো সিরিয়ান দূত
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার বিরুদ্ধে যে কোন আগ্রাসী হামলা বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার দূত বাশার জাফরি। ওই চিঠিতে তিনি সিরিয়া সঙ্কট রাজনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে। বলেছেন, জাতিসংঘের উচিত শান্তির জন্য তাদের ভূমিকা রাখা। ওদিকে মিশরের […]
ভারতে ১৮ বছরের নীচে শারীরিক সম্পর্ক অবৈধ নয়
ইউরোবিডি২৪নিউজঃ সম্প্রতি ভারতে ধর্ষণ বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির একটি আদালত গতকাল একটি রায় দিয়েছেন। বিচারক বলেছেন, ১৮ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে নতুন আইনের অধীনে তা অপরাধ বলে বিবেচ্য হবে না। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স (পিওসিএসসি) অ্যাক্টের অধীনে ১৮ এর নিচে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক আর অপরাধ হিসেবে […]
‘হামলার জন্য কোনো প্রস্তাব পাস হতে দেবে না রাশিয়া’
ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো ধরনের প্রস্তাব পাস হতে দেবে না রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ (শুক্রবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “সিরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে আমাদের বিরোধিতা রয়েছে এবং সে কারণে সামরিক হামলার জন্য কোনো ধরনের প্রস্তাবকে আমরা সমর্থন করব […]
বুধবারের মধ্যে সিরিয়ায় হামলা হতে পারে: ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, আগামী বুধবারের মধ্যে সিরিয়ায় সামরিক হামলা হতে পারে। তিনি আরো বলেছেন, সামরিক হামলা থেকে ব্রিটেন সরে গেলেও তাতে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ফরাসি দৈনিক লা মন্ডের সঙ্গে (শুক্রবার) এক সাক্ষতকারে ওলাঁদ বলেছেন, দামেস্ক সরকারের বিরুদ্ধে ফ্রান্স সুনিশ্চিত ও সমানুপাতিক হামলা চালাবে। ব্রিটেনকে ছাড়া ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে […]
সিরিয়ায় হামলা : ব্রিটিশ পার্লামেন্টে নাকচ,জার্মানির বিরোধিতা, ফ্রান্সের সমর্থন
ইউরো সংবাদ: হঠাত্ করেই পাল্টে গেল সিরিয়ায় হামলাসংক্রান্ত পশ্চিমা শক্তির হিসাব-নিকাশ। গতকাল ব্রিটিশ সংসদে সিরিয়ায় হামলার একটি প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর এই পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেল। ওই প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় সিরিয়াযুদ্ধে আর শরিক হতে পারছে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রটি। অন্যদিকে সাম্প্রতিক মার্কিনি আগ্রাসনের অন্যতম শরিক জার্মানিও সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ […]
সিরিয়া সংকট: সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো নিরাপত্তা পরিষদের বৈঠক
আন্তর্জাতিক: সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলার ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বার্তাসংস্থা ফ্রান্স প্রেস জানায়, রাশিয়ার পক্ষ থেকে আহবান করা ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্র (চীন, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স) এতে অংশ নেয়। বৈঠক মাত্র ৪৫ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ওইসব দেশের দূতরা গণমাধ্যমের […]
রাশিয়ায় বন্যা: ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি পূননির্মাণ করা হবে: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার দূরপ্রাচ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি রাষ্ট্রীয় অর্থে পূননির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্যাকবলিত খাবারস্কি এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া বৃহত উসুরিস্কী দ্বীপের বাসিন্দাদের সাথে সাক্ষাত করেন তিনি। পুতিন বলেন, ক্রিস্কের মতো ফেডারেল বাজেট থেকে এই অর্থ যোগান […]
ভূমধ্যসাগরে রণতরী পাঠাল ফ্রান্স
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে বিমান হামলা প্রতিরোধে সক্ষম সর্বাধুনিক রণতরী পাঠিয়েছে। ফ্রেঞ্চ সাময়িকী লা পয়েন্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।ফ্রান্সের সাময়িকী লা পয়েন্ট জানিয়েছে, সিরিয়ায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ফ্রান্স এ রণতরীটি পাঠিয়েছে। ফ্রান্সের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শিভ্যালিয়ার পল নামের রণতরীটি ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ও ডুবোজাহাজ এবং যুক্তরাজ্যের ডুবোজাহাজের সমন্বিত নৌবহরে যোগ দেবে। এ […]
ঐশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
ইউরোবিডি২৪নিউজঃ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার ছিদ্দিকুর রহমানের আবেদন ও মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা খুলনায় মিশু ক্লিনিকের […]
