Category: ইউরো-সংবাদ – France
আসছে ফরাসি রণতরী: আইএসআইএল’র লাভ হবে নাকি ক্ষতি?
ইউরো সংবাদ: মধ্যপ্রাচ্য বিশেষকরে সিরিয়া ও ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে অভিযানে অংশ নিতে ভূ-মধ্য সাগরে আসছে ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’। এটি মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহযোগিতা করবে বলে দাবি করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে ফ্রান্স । কিন্তু সিরিয়ায় আইএসআইএল’র বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় […]
ফ্রান্সের মার্সাই এলাকায় বন্দুক যুদ্ধে ৩ জন নিহত
ইউরো সংবাদ: রোব বার ভোর রাত ২ টায় ফ্রান্সের দক্ষিণের মার্সাই এলাকার Lauriers (লরইয়ে) শহরে বন্দুক যুদ্ধে এক জন যুবক ও দুই জন কিশোর সহ মোট তিন জন নিহত হয়েছে। লরইয়ে শহরটি আগে থেকেই মাদক উপদ্রব এলাকা হিসাবে পরিচিত ছিল। নিহতদের বয়স ১৫ থেকে ২৪ এর মধ্যে। এই ঘটনায় স্বয়ংক্রিয় অস্র ব্যবহার করা হয়েছে বলে […]
৩০ বছরের ইতিহাসে ফ্রান্সে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩ আহত ৮
ইউরো সংবাদ: ফ্রান্সের দক্ষিণ পশ্চিম এলাকার বোগদোর জিরন্ড জেলার উত্তরে অবস্থিত ( Puisseguin) গ্রামে শুক্র বার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মাল বাহী ট্রাক এবং যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গত ৩০ বছরের ইতিহাসে এটিকে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ তম সড়ক দূর্ঘটনা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী ম্যানুয়েল ভাল। ১৯৮২ সালের […]
জাতিসংঘের উচ্চ পদগুলো হাতিয়ে নিচ্ছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স: রাশিয়া
ইউরো সংবাদ: আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স জাতিসংঘের উচ্চ পদগুলো দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ অভিযোগ করে আরো বলেছেন, জাতিসংঘের স্বাগতিক দেশ হওয়ার সুযোগের অপব্যবহার করছে আমেরিকা। জাতিসংঘের সদর দপ্তরে যাওয়ার জন্য নিউ ইয়র্কের ভিসা ইস্যু করার ক্ষেত্রে ওয়াশিংটন চরম বৈষম্য করে বলে তিনি জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে […]
রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড: ৮ জন নিহত
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে দুই শিশুসহ আট ব্যক্তি নিহত হয়েছে। (বুধবার) রাজধানী প্যারিসের উত্তর অংশে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগলে এসব ব্যক্তি নিহত হয়। এছাড়া, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়ার কারণে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। সেকরে কুয়ের ক্যাথিড্রাল পর্যটন স্পটের কাছে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট ব্যক্তি মালিকানাধীন ভবনে এ আগুনের ঘটনায় […]
ফ্রান্সে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি , নিহত ৪
ইউরো সংবাদ: ফ্রান্সের উত্তরাঞ্চলের সম(Somme) ডিপার্টমেন্ট এর রয়(Roye) ভিলে গত ২৫শে আগস্ট মঙ্গল বার বিকেলে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি বর্ষণ ঘটনায় ছয় মাস বয়সের এক শিশু সহ মোট ৪জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্রান্সের বিশেষ নিরাপত্বা বাহিনী জন্দার মেরী পুলিশের একজন সদস্যও রয়েছেন। যিনি গুলি বর্ষণকারীকে ধরার […]
ফ্রান্সে আবারও দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলা
ইউরো সংবাদ: আমস্টার্ডাম থেকে প্যারিস আসার পথে ফ্রান্সের একটি দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্যারিস থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে অারাস ট্রেন স্টেশানে শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই সন্ত্রসী হামলাটি সংগঠিত হয়েছে। এই হামলায় ২ জন যাত্রী মারাত্মক আহত হয়ে অাশঙ্কাজনক অবস্থায় আছেন।এই হামলায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়স্ক মরোক্কিয়ান বংশদ্ভুত এক যুবককে আটক করে […]
কিভাবে শরণার্থী সংকট সামলাচ্ছে ইইউ
ইউরো সংবাদ: রেজিস্ট্রেশন সেন্টারে ভিড়, অন্যদিকে স্বাগতিক কেন্দ্র৷ উদ্বাস্তুদের সমাজের অঙ্গ করে তোলা, নাকি বহিষ্কার করা? শরণার্থীরা অনেক আশা নিয়ে ইউরোপে পৌঁছাচ্ছেন, কিন্তু দেশ অনুযায়ী ব্যবহার পাচ্ছেন৷ নেদারল্যান্ডস – সবচেয়ে কড়া অ্যাসাইলাম নীতি মানবাধিকার সংগঠনগুলির তীব্র সমালোচনা সত্ত্বেও নেদারল্যান্ডস ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে কড়া ‘অ্যাসাইলাম’ আইন পাশ করে৷ রাজনৈতিক আশ্রয়ের প্রতি তিনটি আবেদনের মধ্যে দু’টি বাতিল […]
অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে ফ্রান্স
ইউরো সংবাদ: ফরাসি পুলিশ দেশটির বন্দরনগরী ক্যালাসিসে ক্রমবর্ধমান অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। ক্যালাসিসের পুলিশ প্রধান ব্রুনো নোয়েল (সোমবার) ফরাসি পুলিশের সংখ্যাল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউরোটানেল এলাকায় ফরাসি সীমান্ত পুলিশের মাত্র ১৫টি চৌকির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ অবস্থায় ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা নেয়া যায়। […]
শুকরের মাংসে ঘোড়ার মাংস মিশিয়ে দিয়েছে ফ্রান্স: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ায় অবস্থিত ফ্রান্স ভিত্তিক জনপ্রিয় ‘অশান’ হাইপারমার্কেটে শুকরের মাংসের কিমার একটি নমুনায় ঘোড়া, মুরগী এবং গরুর গোশত পাওয়া গেছে বলে দেশটির খাদ্য নিরাপত্তা বিভাগ জানিয়েছে। শুকরের মাংসের কিমা পরীক্ষা করে তাতে শুকরের পাশাপাশি ঘোড়া, মুরগী এবং গরুর ডিএনএ পাওয়া গেছে বলে খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত ‘রোসেলখোজনাজর’ তার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে। তবে অশানের […]
