Category: ইউরো-সংবাদ – France
ইয়াসির আরাফাতের মৃত্যু ছিল স্বাভাবিক- ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল
ইউরোবিডি২৪নিউজঃ ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার ঘটনা নাকচ করেছে ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল। তবে তাদের এ ধরনের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাত। গত মাসে সুইজারল্যান্ডের বিশেষজ্ঞ দল জানিয়েছে, উচ্চমাত্রার পলোনিয়াম বিষ প্রয়োগে আরাফাতের মৃত্যু হয়েছে। সুহা আরাফাত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার স্বামী ইয়াসির আরাফাতের মৃত্যুর তদন্ত […]
বিতর্কিত করের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ; রাস্তা অবরোধে ট্রাক চালকরা
ইউরো সংবাদ: ফ্রান্সে বিতর্কিত পরিবেশবাদী করারোপের প্রতিবাদে দেশজুড়ে রাস্তা অবরোধ করেছে ট্রাক চালকরা। ফ্রান্সের পরিবহন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। পরিবহন সংগঠনটি জানায় গতকাল (শনিবার) দেশজুড়ে ৪৫০০ ট্রাক র্যালিতে অংশ নেয়। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাকের সংখ্যা ছিল ২২০০টি। ফ্রান্সের রেল প্রকল্পে অর্থ যোগানোর জন্য দেশটিতে ভারী যানবাহনের চলাচলের ওপর অতিরিক্ত কর বসানোর পরিপ্রেক্ষিতে এ […]
ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের আবেদন বিবেচনার দীর্ঘসূত্রিতা কমাবে সরকার
ইউরো সংবাদ: আবু তাহির,ফ্রান্সঃ ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়লাভের আবেদন বিবেচনার সময়সীমা কমানোর বিষয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আশ্রয়প্রার্থীদের আবেদন যত দ্রুত সম্ভব সুরাহা করতে নতুন পদক্ষেপ নিবে সরকার। এ ক্ষেত্রে আবেদনের ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবে একজন আবেদনকারী। এর ফলে নিজ দেশে নানা ধরনের বঞ্চনার শিকার হয়ে দেশত্যাগে বাধ্য একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী দ্রুত জানতে […]
ফ্রান্সের কারাগারে হালাল খাবার পরিবেশনের নির্দেশ
ইউরো সংবাদ: ফ্রান্সের একটি আদালত সেদেশের কারাগারে আটক মুসলমানদের হালাল খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে। ফরাসি দৈনিক লা ফিগারো আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রেনোবেল-এর একটি কারাগারে আটক একজন মুসলিম বন্দি সম্প্রতি তাকে হালাল খাবার পরিবেশন করার আবেদন জানিয়ে আদালতে আবেদন জানান। আদালত গতকাল (বুধবার) এক রায়ে বলেছে, মুসলমানদের জন্য […]
ফ্রান্সে হিজাব পরার জন্য বরখাস্ত বহাল
ইউরো সংবাদ: প্যারিসের কাছে অবস্থিত একটি নার্সারির এক কর্মীকে হিজাব পরার কারণে বরখাস্ত করা হয়েছিল৷ এবার প্যারিসের একটি আপিল আদালত সেই বরখাস্তের আদেশ বজায় রেখেছে৷ প্যারিসের উপকণ্ঠে ‘‘বাচ্চা নেকড়ে” কিন্ডারগার্টেন ২০০৮ সালে তাদের কর্মী ফাতিমা আফিফ’কে হিজাব পরার কারণে বরখাস্ত করে৷ ফাতিমা সেই কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ধর্মভিত্তিক বৈষম্যের অভিযোগ নিয়ে আদালতে গেলে আদালত এ’বছরের মার্চ মাসে ফাতিমার পক্ষেই রায় […]
ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে: ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে চুক্তি সই হয়েছে, তাতে ইরানের বেসামরিক পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চুক্তি সই হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেছেন, বহু বছরের অচলাবস্থার পর স্বাক্ষরিত এই চুক্তি শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, […]
নারীর প্রতি সহিংসতার মাত্রা বাড়ছে ফ্রান্সে: মানবাধিকার সংস্থা
ইউরো সংবাদ: ফ্রান্সে নারীর প্রতি সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির নারীবাদী মানবাধিকার সংস্থাগুলো। সহিংসতা দমনে ফরাসি সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক নারী অধিকার বিষয়ক সংস্থা- ইন্টারন্যাশনাল লিগ ফর উইমেন রাইটস এর মুখপাত্র অ্যানি সুগির বলেন, অন্তত ১০ শতাংশ ফরাসি নারী শারীরিকভাবে নিগৃহীত হয়। সেই সঙ্গে প্রতি বছর হাজার […]
ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স
ইউরো সংবাদ: প্যারিসের গত রাতটা অনেক দিন মনে রাখবে ফ্রান্সের মানুষ। কী এক অসাধারণ ফুটবল খেলেই না প্রায়-অসম্ভবকে সম্ভব করল দিদিয়ের দেশমের ছেলেরা। ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে কিয়েভের লজ্জাকর হারের শোধটা তো তুললই, উল্টো হোম-অ্যাওয়েতে ৩-২ গোলে এগিয়ে থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলল তারা। |অনেকেই বলছেন, ২০০৬ সালের বিশ্বকাপের পর এটি ফ্রান্সের সেরা পারফরম্যান্স। […]
পরমাণু চুক্তির বিষয়ে ফ্রান্সের ৪ শর্ত
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন পরমাণু আলোচনায় একটি চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে চারটি শর্ত পূরণ করতে হবে। এ আলোচনা আগামী ২০ নভেম্বর জেনেভায় শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, প্রথম শর্ত হলো, ইরানের সব পরমাণু স্থাপনাকে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক নজরদারির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, ২০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ […]
ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদের ইসরাইল সফর: হামাসের নিন্দা
ইউরো সংবাদ: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের অধিকৃত ফিলিস্তিন সফরের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাস মুখপাত্র সালাহ আল বারদুয়েল বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের এ অঞ্চল সফরে ফিলিস্তিনিদের জন্য কোনো লাভ হবে না এবং অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। হামাস মুখপাত্র আরো বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের ইসরাইল সফর থেকে ফিলিস্তিন সমস্যার […]
