হাসিনার অধীনে নির্বাচনে যাব না- খুলনার জনসভায় খালেদা
দেশের খবর: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সারা দেশের মানুষ জেগে উঠেছে। সরকার যদি সংসদে দ্রুত বিল না আনে, তাহলে মানুষের যে স্ফুলিঙ্গ আমি দেখেছি, তা ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। তাই শেখ হাসিনাকে বলব, এখনো সময় আছে, সংসদে বিল এনে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন।’ গত রবিবার খুলনা সার্কিট […]
নিউইয়র্কে প্রধানমন্ত্রী-জাতির স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান মেনেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গত শনিবার নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমি যে কোন ত্যাগস্বীকার করতে প্রস্তুত।’ তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের […]
ইতালির ক্ষমতাসীন জোট থেকে বেরলুসকোনির দলের পাঁচ মন্ত্রীর পদত্যাগ
ইউরো সংবাদ: ইতালির ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসোনির দলের পাঁচ মন্ত্রী। এর ফলে ইতিমধ্যেই সংকটে থাকা ইতালির সরকার বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। কর জালিয়াতির মামলার দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির আসন শূন্য ঘোষণার ব্যাপারে সিনেট কমিটিতে ভোট গ্রহণের কয়েকদিন আগেই পাঁচ মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। এ ঘটনার কারণে ইতালির রাজনীতিতে […]
বিশ্বসুন্দরী মেগান ইয়াং, দ্বিতীয় ফ্রান্সের ম্যারিন লোরফেলিন
আন্তর্জাতিক: এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেছেন ফিলিপাইনের মেগান ইয়াং। ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে শনিবার সন্ধ্যায় দর্শকদের উল্লাস ধ্বনির মধ্যে ২৩ বছরের ইয়াংকে মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড চীনা সুন্দরী উ ওয়েনজিয়া। বিশ্বের বিভিন্ন দেশের ১২৬ জন প্রতিযোগীকে টপকে এ শিরোপা জয় করেন ডিজিটাল ফিল্মের শিক্ষার্থী মেগান। এবারের […]
ওবামা-রুহানি ফোনালাপ: ক্ষোভে ফেটে পড়লেন নেতানিয়াহু
আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির টেলিফোন সংলাপে ক্ষুব্ধ হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায় নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুহানি। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষোভের সঙ্গে বলেন, ইরান ক্রমান্বয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ওবামা ও রুহানির টেলিফোনালাপকে ভুয়া হিসেবে অভিহিত করেন তিনি। ইরানের […]
কূটনীতির বিজয়: সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ে জাতিসংঘ প্রস্তাব পাশ
আন্তর্জাতিক: গত দুই বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সংক্রান্ত জাতিসংঘের কোন প্রস্তাব পাশ হয়েছে। এবার কেউই ভেটো প্রদান করে নি বা কেউ অধিবেশন ছেড়ে যায় নি। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের সবাই প্রস্তবের পক্ষে সমর্থন জানিয়েছে। টানা দুই সপ্তাহ ধরে রুশ ও মার্কিন কূটনীতিকরা ওই নথিপত্রের খুটিনাটি যাচাই-বাচাই করেছেন। বিরোধপূর্ণ প্রশ্নাবলীর সমাধান করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ […]
পোপ অভিবাসীদের অধিকার সমর্থন করেছেন
ইউরো সংবাদ: পোপ ফ্রান্সিস একটি বার্তায় অভিবাসীদের প্রতি মনোভাবে বিশ্বব্যাপী পরিবর্তন দাবি করেছেন৷ অভিবাসীরা ‘‘জ্ঞান ও সমৃদ্ধির’’ ভাগ পেতে চায়, বলে পোপ মন্তব্য করেন৷ পোপ বিশ্বের সব দেশের প্রতি অভিবাসী ও উদ্বাস্তুদের স্বাগত জানানোর এবং শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন৷ তাঁদের ‘‘মানবতার দাবার ছকে বোড়ে” হিসেবে দেখা উচিত নয়, বলেন পোপ৷ মঙ্গলবার ছিল বিশ্ব অভিবাসী ও উদ্বাস্তু […]
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, চাই আত্মবিশ্বাস
স্টুডেন্ট কর্ণার: ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা। সারা দেশে একসঙ্গে অনুষ্ঠেয় এই পরীক্ষাই দেশের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হিসেবে বিবেচিত। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানাচ্ছেন ২০১১ সালে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শরাফত করিম। মেডিকেল কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করি ডাক্তার হওয়ার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছ। […]
আবার পায়ের ওপর দাঁড়াবেন ১০৭ জন
দেশের খবর: রানা প্লাজা ধসে পড়ার পর বিমের তলায় আটকা পড়েছিলেন সপ্তম তলায় কর্মরত শ্রমিক রেহানা আক্তার (২০)। পরদিন ভোরবেলায় উদ্ধার পেলেও হারিয়েছেন দুই পা। সেই রেহানা গতকাল শনিবার নতুন এক জোড়া পা পেয়েছেন। নতুন পায়ে সবার সামনে কারও সাহায্য ছাড়া হেঁটেছেনও। রেহানাসহ রানা প্লাজা ও বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো ১০৭ জনকে কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে […]

