ফ্রান্সে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি , নিহত ৪
ইউরো সংবাদ: ফ্রান্সের উত্তরাঞ্চলের সম(Somme) ডিপার্টমেন্ট এর রয়(Roye) ভিলে গত ২৫শে আগস্ট মঙ্গল বার বিকেলে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি বর্ষণ ঘটনায় ছয় মাস বয়সের এক শিশু সহ মোট ৪জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্রান্সের বিশেষ নিরাপত্বা বাহিনী জন্দার মেরী পুলিশের একজন সদস্যও রয়েছেন। যিনি গুলি বর্ষণকারীকে ধরার […]
‘২১ আগস্টের ঘটনায় খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক’
দেশের খবর: ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান জড়িত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। (রোববার) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিষয়টি বিচারাধীন। কিন্তু […]
প্রবীর সিকদারের রিমান্ড ও জামিন নিয়ে আইনমন্ত্রীর মন্তব্য
দেশের খবর: সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে নিম্ন আদালতের রিমান্ড মঞ্জুরকে ‘ভুল রায়’ বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে তার জামিন দেওয়াকে ভুল শুধরানো বলে মন্তব্য করেছেন তিনি। সাংবাদিক প্রবীর সিকদারকে মামলা ছাড়া আটক, এরপর মামলা করে রিমান্ড মঞ্জুর এবং রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই জামিন পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে […]
ব্রিটেনের বিমান মেলায় জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭, আহত ১৪
ইউরো সংবাদ: ব্রিটেনে একটি বিমান মেলায় পুরনো দিনের জঙ্গিবিমান ‘হকার হান্টার’ বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। আরো মৃতদেহের খোঁজে (রোববার) ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিমান দুর্ঘটনার তদন্তে নিয়োজিত এবং জরুরি বিভাগের লোকজন। ওয়েস্ট সাসেক্সের শোরইহ্যাম বিমান মেলায় লুপ বা চক্রাকারে ওড়ার কসরত দেখানোর অংশ হিসেবে বিমানটি খুব নিচু […]
বিদ্রোহী সিরিসা সাংসদরা নতুন দল গড়তে চান
ইউরো সংবাদ: গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বৃহস্পতিবার পদত্যাগ করার পর এবার তাঁর সিরিসা দলের প্রায় ২৫ জন সাংসদ একটি নতুন দল গড়তে চান৷ এই ‘গণ ঐক্য’ দল সংসদের তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হবার ক্ষমতা রাখে৷ সাবেক জ্বালানি মন্ত্রী পানাগিওটিস লাফাজানিস হবেন নতুন ‘এলএই’ দলের নেতা৷ গ্রিক সংসদের আসনসংখ্যা ৩০০৷ তার মধ্যে বামপন্থি সিরিসা দলের রয়েছে ১২৪টি আসন; […]
নতুন করে জনগণের রায় চান আলেক্সিস সিপ্রাস
ইউরো সংবাদ: গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস নির্বাচনি রাজনীতির ক্ষেত্রে আবারো মোক্ষম চাল দিয়েছেন৷ কিন্তু ইয়ানিস পাপাদিমিট্রিউ মনে করেন, শুধু কৌশল দিয়ে আর দেশটিকে কোনোমতেই বাঁচানো সম্ভব নয়৷ অতীতের মতো এবারও সিপ্রাস আবার সবাইকে অবাক করতে পারলেন৷ প্রথমে বামপন্থি দলের এই নেতা সংসদে আস্থা ভোটের আয়োজন করতে চেয়েছিলেন৷ তারপর তিনি সংসদের বিশেষ গ্রীষ্মকালীন অধিবেশন ডেকে ব্যয় সংকোচ […]
রুশ সরকারি কাজে উইন্ডোজ-১০ নিষিদ্ধের দাবি
আন্তর্জাতিক: রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমার ভাইস স্পিকার দেশটির সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটারগুলোতে উইন্ডোজ-১০ ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। রুশ গোপন তথ্য এবং কর্মকর্তাদের ব্যক্তিগত ডাটা মার্কিন এ সফটওয়্যার হাতিয়ে নিতে পারে আশংকা করে এ দাবি জানানো হয়েছে। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ’এর কাছে লেখা একটি চিঠিতে এ দাবি জানিয়েছেন ভাইস স্পিকার নিকোলাই লিভিচেভ। ডুমার মধ্য-বাম সংসদ সদস্য […]
আমেরিকা সীমান্তে নতুন অস্ত্র মোতায়েন করছে রাশিয়া
আন্তর্জাতিক: আমেরিকার সীমান্তবর্তী কৌশলগত এলাকায় নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে রাশিয়া। একইসঙ্গে নরওয়ে সীমান্তেও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মস্কো। এ কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। এসব অস্ত্র আর্কটিকের চরমভাবাপন্ন আবহওয়ার জন্য মানানসই করে তৈরি করা হয়েছে। মার্কিন সশস্ত্র বাহিনীর পররাষ্ট্র সামরিক গবেষণা কার্যালয় বা এফএমএসও আগস্ট মাসে প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য প্রকাশ করেছে। এতে […]
ফ্রান্সে আবারও দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলা
ইউরো সংবাদ: আমস্টার্ডাম থেকে প্যারিস আসার পথে ফ্রান্সের একটি দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্যারিস থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে অারাস ট্রেন স্টেশানে শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই সন্ত্রসী হামলাটি সংগঠিত হয়েছে। এই হামলায় ২ জন যাত্রী মারাত্মক আহত হয়ে অাশঙ্কাজনক অবস্থায় আছেন।এই হামলায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়স্ক মরোক্কিয়ান বংশদ্ভুত এক যুবককে আটক করে […]
সাংবাদিক শওকত মাহমুদকে হেনস্তা নয়, দাবি সব পক্ষের
দেশের খবর: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মেধাবী সাংবাদিক এটাই শওকত মাহমুদের বড় পরিচয়। একাধিক সংবাদপত্রে তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতাই তার পেশা। সাংবাদিক নেতা হিসেবেও তিনি জনপ্রিয়। আর এর বাইরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি। এমন একজন সাংবাদিককে যেনতেনভাবে গ্রেপ্তার করা যায় না। শওকত মাহমুদের গ্রেপ্তারের পর প্রতিক্রিয়ায় এমনটাই বললেন সাংবাদিক ও নাগরিক সমাজের সুশীল […]

