Category: স্পোর্টস
স্বাধীনতা কাপে ফাইনালে ফেনী সকার
স্পোর্টস: মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে পরাস্ত হলো ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে তাদের হারিয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ফেনী সকার ক্লাব। ২-০ গোলের জয় পেয়েছে ফেনী ভিত্তিক দলটি। এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ফেনী সকার। ব্রাদার্সের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সবার আগেই। জুয়েল রানার পাস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড সিমনের […]
আরেকটি লজ্জাজনক হার বাংলাদেশের: মুশফিকের দুঃখ প্রকাশ
স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দায়িত্ব জ্ঞানহীন শট খেলার পাশাপাশি ক্যারিবিয়দের নিপূণ বোলিং তাদের এ হার ত্বরান্বিত করে। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক মুশফিকুর রহিম। […]
রানের পাহাড় গড়েও ‘আফ্রিদি ঝড়ে’ বাংলাদেশ লণ্ডভণ্ড, ফাইনালে পাকিস্তান
স্পোর্টস: পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েও জিততে পারল না বাংলাদেশ। আফ্রিদি ঝড়ে তিন উইকেটে হারের ফলে এবারের এশিয়া কাপে টানা তৃতীয় পরাজয় বরণ করতে হলো টাইগারদের। অন্যদিকে, স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এশিয়াকাপের শিরোপা নির্ধারনী ম্যাচের টিকেট পেল পাকিস্তান। মাত্র ২৫ বলে আফ্রিদির ৬৯ রানে ভর দিয়ে এক বল ও তিন উইকেট হাতে রেখে ৩২৯ […]
অ্যান্ডারসন ৩৬ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড
স্পোর্টস: নতুন বছর নিয়ে আসে নতুন সম্ভাবনা। চারপাশে শোনা যায় ব্যর্থতা আর গ্লানি পেছনে ফেলে প্রাপ্তিগুলোকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তবু কি কেউ ভাবতে পেরেছিল নতুন বছরের প্রথম দিনটি ক্রিকেট-বিশ্বের জন্য বয়ে আনবে এমন এক বিস্ময়! প্রবল বৃষ্টিতে কুইন্সটাউনের ম্যাচটিই ভেসে যেতে বসেছিল। শেষ পর্যন্ত বিকেল চারটায় শুরু হলো খেলা, ম্যাচ নেমে এল ২১ ওভারে। […]
‘জিদানকে লালকার্ড দেখানো কঠিন ছিল’- রেফারি হোরাসিও এলিজোন্দো।
ইউরো সংবাদ : শতবর্ষ পরও কেউ যখন ২০০৬ বিশ্বকাপের দিকে তাকাবে, সব ছাপিয়ে একটা দৃশ্যই বড় হয়ে ভাসবে তার চোখের সামনে। ইতিহাসের পৃষ্ঠা থেকে মূর্ত হয়ে উঠবে ছবিটা—মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জিনেদিন জিদান! অনাকাঙ্ক্ষিত হলেও ফুটবল-ইতিহাসেই ঢুকে গেছে ছবিটা। আর সেই আলোচিত ছবিটির অন্যতম চরিত্র রেফারি হোরাসিও এলিজোন্দো। মাতেরাজ্জিকে […]
রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপে পর্তুগাল
ইউরো সংবাদ: প্রথমার্ধে এমন তিনটা সুযোগ পেয়েছিলেন, যা থেকে তাঁর মতো খেলোয়াড়ের গোল না করাই ছিল অপরাধ। তাঁকে একের পর এক মিস করতে দেখে সমর্থকদের মেরুদণ্ডে নিশ্চয়ই শীতল স্রোত বয়ে যাচ্ছিল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটা হতাশাই মুঠোয় পুরে রেখেছে কি না, এই সংশয়টা দ্বিতীয়ার্ধে মুছে ফেললেন রোনালদো নিজেই। দুর্দান্ত এক হ্যাটট্রিকে পর্তুগালকে ফাইনালে তুললেন অধিনায়ক […]
ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স
ইউরো সংবাদ: প্যারিসের গত রাতটা অনেক দিন মনে রাখবে ফ্রান্সের মানুষ। কী এক অসাধারণ ফুটবল খেলেই না প্রায়-অসম্ভবকে সম্ভব করল দিদিয়ের দেশমের ছেলেরা। ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে কিয়েভের লজ্জাকর হারের শোধটা তো তুললই, উল্টো হোম-অ্যাওয়েতে ৩-২ গোলে এগিয়ে থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলল তারা। |অনেকেই বলছেন, ২০০৬ সালের বিশ্বকাপের পর এটি ফ্রান্সের সেরা পারফরম্যান্স। […]
ইন্ডিয়ান ওপেনে গলফের শিরোপা জিতলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান
ইউরোবিডি২৪নিউজঃ রোববার প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে ১২ লাখ মার্কিন ডলার প্রাইজ মূল্যের হিরো ইন্ডিয়ান ওপেন গলফের শিরোপা জিতলেন সিদ্দিকুর রহমান। তীব্র লড়াইয়ের পর ভারতের অর্নিবাণ লাহিড়ি, ফিলিপাইনের অ্যাঞ্জেলো কুই ও ভারতের এসএসপি চৌরাসিয়াকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান লাভ করেন দেশসেরা এই গলফার। সব মিলিয়ে পারের থেকে ১৪টি শট কম খেলেছেন তিনি। আর পারের চেয়ে ১৩টি করে কম […]
বাংলাদেশের জয়ে আবার যুক্ত হল এক নতুন ইতিহাস, বাংলাওয়াশ!!!
ইউরোবিডি২৪নিউজঃ অসাধারণ জয়ে নিউজিল্যান্ডকে ফের বাংলাওয়াশ করলো বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের ৩০৮ রানের টার্গেট টপকে যায় বাংলাদেশ। মাথার ওপর দিয়ে উড়ে আসা বল সীমানার বাইরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন সোহাগ গাজী। ওপেনার শামসুর রহমান নার্ভাস নাইনটিতে এসে ৯৬ রানে অউট হয়েছেন। এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ১০৭ বল। অন্যদের […]
রুবেলের হ্যাটট্রিক, বাংলাদেশের জয়
ইউরোবিডি স্পোর্টস: নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। তবে আসল জাদুটা রুবেল হোসেন দেখালেন বৃষ্টির পর। বৃষ্টির পর আক্রমণে আসতেই তৃতীয় বলে ফেরালেন হুমকি হয়ে ওঠা কোরে অ্যান্ডারসনকে। উপড়ে ফেললেন স্টাম্প। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ বানালেন ব্রেন্ডন ম্যাককালামকে। দাঁড়িয়ে গেলেন হ্যাটট্রিকের সামনে। ঠিক পরের বলে নিশামের গ্লাভস ছুঁয়ে বল চলে গেল উইকেটের পেছনে। ডানে দুর্দান্তভাবে […]
