• ১৪ কার্তিক ,১৪৩৩,29 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

ফিরে আসছে ইউরো সংকট?

| সেপ্টেম্বর 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: গ্রিসের জন্য আরো এক পর্যায় আর্থিক ত্রাণ নিয়ে বিতর্ক চলেছে৷ ইউরো এলাকার অর্থমন্ত্রীরা তাদের সাম্প্রতিক বৈঠকে আরেক পর্যায় সমস্যার কথা বলেছেন৷ তাহলে কি ইউরো সংকট আবার ফেরত আসতে চলেছে? মনে হচ্ছিল, ধীরে ধীরে ইউরোপে শান্তি ফিরে আসতে চলেছে৷ ইউরো এলাকার অর্থনীতি আবার হালে পানি পাচ্ছে৷ গ্রিস তার হোমওয়ার্ক, মানে যা করণীয় তা করছে৷ কিন্তু […]

Continue Reading

জার্মান নির্বাচন ২০১৩: আঙ্গেলা ম্যার্কেল-এর জয়

| সেপ্টেম্বর 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির বিপুল জয় অর্জন করেছে৷ তা সত্ত্বেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন সম্ভবত তাদের পক্ষে সম্ভব হবে না৷ ৪২ শতাংশের সামান্য কম ভোট পেয়ে ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির জার্মানির বৃহত্তম সংসদীয় দল হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় আঙ্গেলা ম্যার্কেল একে ‘‘দারুণ ফলাফল’’ উল্লেখ […]

Continue Reading

রাসায়নিক অস্ত্র ধ্বংসের তারিখ ঘোষণায় দেরি হবে: রাশিয়া

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের তারিখ এবং খরচ ঘোষণা করতে দুই থেকে তিন মাস সময় লাগবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সহকারী সের্গেই ইভানভ আজ (শনিবার) এ মন্তব্য করেছেন।  তিনি বলেন, সম্ভবত আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে পুরোপুরি পরিষ্কার হবে যে, রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে কত সময় লাগবে, কোন প্রযুক্তি ব্যবহার করে তা ধ্বংস […]

Continue Reading

ফ্রান্স সহ ইউরোপীয় কূটনীতিকদের ওপর চড়াও ইসরাইলি সেনারা; চলছে সমালোচনা

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফিলিস্তিনের পশ্চিম তীরে ত্রাণ সরবরাহের সময় জাতিসংঘ ও ইউরোপের কূটনীতিকদের অপমান অপদস্থ করেছে ইসরাইলি সেনারা। ফ্রান্সের মহিলা কূটনীতিক মারিয়ন ফেসনো ক্যাসটেইং অভিযোগ করেছেন, ইসরাইলি সেনারা তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে দেয়।  কূটনীতিক হিসেবে সেনারা তাকে কোন ধরনের মর্যাদা দেয়নি।  তিনি বলেন, সেখানে এভাবেই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়! ঘটনাস্থলে ইউরোপের আরো […]

Continue Reading

৮ বছর পর বৈঠক করতে যাচ্ছেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: প্যারিস ঘোষণা করেছে, আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিউ ইয়র্কে বৈঠক করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওলাঁদের দফতর ঘোষণা করেছে, আগামী ২৪ সেপ্টেম্বর  অনুষ্ঠেয় এ বৈঠকে সিরিয়া সংকট এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট ওলাঁদের এক সহযোগী বলেছেন, ফ্রান্স চায় […]

Continue Reading

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধংস করতে সময় অপচয় করা ঠিক হবেনা

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়া মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ধংস করার ক্ষেত্রে বিন্দুমাত্র সময় অপচয় না করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস করার কাজের পরিকল্পনা নিয়ে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ কনভেনশেন সংস্থার ভারপ্রাপ্ত পরিষদের সাথে সাক্ষাতকালে জাতিসংঘ মহাসচিব এই আহবান জানান। বান কি মুনের ব্যক্তিগত সহকারী মার্টিন নাসিরকি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস […]

Continue Reading

রবিবার জার্মানির সাধারণ নির্বাচন:রাজনীতি জগতে অশনিসংকেত

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রবিবার জার্মানির সাধারণ নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, নতুন একটি দল প্রতিষ্ঠিত দলগুলির ক্ষমতার সমীকরণ ওলট-পালট করে দিতে পারে৷ ইউরো-বিরোধী দল এএফডি জনমত সমীক্ষায় বেশ এগিয়ে রয়েছে৷ জার্মানির দলীয় রাজনীতির আঙিনা অনেকটা অভিজাতদের ক্লাবের মতো৷ সেই ক্লাবের সদস্য হতে গেলে নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পেতে হয়৷ তা না হলে সংসদে আসন পাওয়া […]

Continue Reading

আন্তর্জাতিক সংস্থার কাছে রাসায়নিক অস্ত্রের তথ্য দিয়েছে সিরিয়া

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাসায়নিক অস্ত্র তদারকি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বলেছে, সিরিয়ার কাছ থেকে তারা দেশটির রাসায়নিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত তথ্য পেতে শুরু করেছেন।  অর্গানাইজেশন ফর দ্যা প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্‌স (ওপিসিডাব্লিউ) শুক্রবার জানিয়েছে, রুশ-মার্কিন সমঝোতা অনুযায়ী সিরিয়া সরকার নিজের রাসায়নিক অস্ত্রের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে শুরু করেছে।  রুশ-মার্কিন সমঝোতায় বলা হয়েছে, সিরিয়া সরকার তার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার […]

Continue Reading

সিরিয়ায় ‘যৌন জিহাদ’ থেকে গর্ভবতী হয়ে ফিরছে তিউনিশিয়ার মেয়েরা

| সেপ্টেম্বর 21, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ায় কথিত ‘যৌন জিহাদ’ করতে গিয়ে এখন গর্ভবতী হয়ে দেশে ফিরছে তিউনিশিয়ার মেয়েরা। তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লোতফি বিন জেদ্দো দেশটির জাতীয় সংসদে গতকাল (বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।  তিনি বলেন, “তিউনিশিয়ার এসব মেয়ে ২০, ৩০ কিংবা ১০০ বিদ্রোহীর মাঝে ভাগ-বাটোয়ারা হয়েছে এবং তারা এখন কথিত যৌন জিহাদের ফল বয়ে আনছে দেশে। আর আমরা এ নিয়ে এখনো নীরব […]

Continue Reading

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতির জন্য আকাশ সীমা বন্ধ করেছে

| সেপ্টেম্বর 20, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো রাষ্ট্রপতির বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করা সম্পর্কে মার্কিনী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে বৃহস্পতিবার গুরুতর ভুল বলে অভিহিত করেছেন, জানিয়েছে ভেনেজুয়েলার প্রচার মাধ্যম. বৃহস্পতিবার সন্ধ্যায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হাউয়া বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতির জন্য আকাশ সীমা বন্ধ করেছে, শুক্রবার তাঁর চীন সফরে রওনা হওয়ার কথা. রাষ্ট্রপতির বিমানের মার্কিনী বিধানিক পৃষ্ঠপোষকতায় থাকা […]

Continue Reading