Category: 1stpage
ব্যালন ডি’অর জিতলেন রোনালদো
আন্তর্জাতিক : ফিফা ব্যালন ডি’অর নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগালের এ স্ট্রাইকার পরাস্ত করেছেন লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি অবশ্য এর আগে টানা চারবার এ পুরস্কার জয় করেছেন। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে যখন তার নাম […]
ফ্রান্সের প্রেসিডেন্টের পরকীয়ার খবরের পর ফার্স্ট লেডি হাসপাতালে
ইউরো সংবাদ: ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে এক অভিনেত্রীর পরকীয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ খবর জানা গেল। ফার্স্ট লেডির কার্যালয় সূত্র জানায়, ‘বিশ্রামের জন্য’ ত্রিয়াবেলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিনোদনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ক্লোজার প্রেসিডেন্ট ওঁলাদের […]
রুশ-মার্কিন সমঝোতা: সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই
আন্তর্জাতিক: আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্সের রাজধানী প্যারিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেসামরিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক উপায়েই সমস্যার সমাধান করতে হবে এবং […]
ব্রিটেনে সহিংসতা বৃদ্ধি; ব্যবহার হচ্ছে লাইসেন্সবিহীন অস্ত্র
ইউরো সংবাদ: ব্রিটেনের রাস্তা-ঘাটে সহিংতার মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ ধরনের সহিংসতায় এমন সব পুরোনো অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না। দেশটির দৈনিক ‘ইন্ডিপেনডেন্ট’ এসব তথ্য জানিয়েছে। ব্রিটিশ বিচার বিভাগীয় বিশেষজ্ঞ টনি কালাগার বলেছেন, রাস্তা-ঘাটে এখন একশ’ বছর আগের রিভলবার ব্যবহার করা হচ্ছে। পুরোনো হওয়ার কারণে এসবের লাইসেন্স লাগে না। এই […]
জার্মানিতেও একই কাজে কম বেতন পান মেয়েরা
ইউরো সংবাদ: জার্মানির সংবিধানে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে৷ কিন্তু উপার্জনের ক্ষেত্রে ফারাকটা বিশাল৷ মেয়েরা পুরুষ সহকর্মীদের তুলনায় গড়ে প্রায় এক চতুর্থাংশ কম আয় করেন৷ নতুন মহাজোট সরকার অবশ্য ব্যবধানটা কমাতে উদ্যোগী৷ মহজোট সরকারের আলাপ-আলোচনায় নারী-পুরুষের বেতনের পার্থক্যটি একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মক্ষেত্রে নারীদের জন্য কোটা রাখার৷ সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে পুরুষ ও নারীর […]
অপরাধীদের প্রিয় ইউরো ব্যাংক নোট!
ইউরো সংবাদ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়৷ সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি৷ ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি৷ এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর […]
নানীর গর্ভে নাতনি!
আন্তর্জাতিক: বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে মানুষের ভাবাবেগেরও। তাইতো মা হয়ে মেয়ের সন্তানকে গর্ভে ধারণ করতে হয়! মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৮ বছর বয়সী এক নারী তার নাতনিকে গর্ভে ধারণ করেছেন। আগামী ফেব্রুয়ারিতে সন্তানটি ভূমিষ্ঠ হতে পারে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের বাসিন্দা জুলিয়া নাভারুর মেয়ে লরেনা ম্যাককিনুস (৩২) সন্তান ধারণে অক্ষম। কয়েকবার তার গর্ভপাত […]
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ,দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
দেশের খবর: শপথ নিলেন ৪৯ সদস্যদের নতুন মন্ত্রিপরিষদ। আজ রবিবার বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপরই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দশম জাতীয় সংসদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করা […]
চাকরি হারাতে যাচ্ছে আরো ৩০০০ ব্রিটিশ সেনা
ইউরো সংবাদ: চলতি বছর আরো তিন হাজার ব্রিটিশ সেনাকে চাকুরিচ্যুত করবে দেশটির সেনাবাহিনী। আর্থিক সংকটের কারণে দেশটির সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় এসব সেনাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছে দেশটির একটি সূত্র। ব্রিটিশ টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্টে শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা জানান, ২০১৪ সালের মধ্যে চতুর্থ ও চূড়ান্ত দফা ব্যয় সঙ্কোচনের আলোকে আরো তিন হাজার ব্রিটিশ […]
ব্রিটেনে মুসলিম বিদ্বেষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু নির্যাতনের ঘটনা
ইউরো সংবাদ: ব্রিটেনে ইসলাম বিদ্বেষ এবং বর্ণবাদী আচরণ বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্যাতন বিরুদ্ধে শিশুদের সহায়তা চাওয়ার ঘটনা। দেশটিতে গত ১২ মাসে নির্যাতিত শিশুদের পক্ষ থেকে সহায়তা চাওয়ার ঘটনা ৬৯ শতাংশ বেড়েছে। ব্রিটেনের শিশুদের সহায়তা দানকারী সংস্থা- ‘চাইল্ড-লাইন’ গত সপ্তাহের গোড়ার দিকে বলেছে, তাদের কাছে সহায়তা চেয়ে অনূর্ধ্ব ১৮ বছরের অন্তত ১,৪০০ শিশু আহ্বান […]
