Category: Scroll_Head_Line
গাদ্দাফি হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চাইলেন স্ত্রী সাফিয়া
ইউরোবিডি২৪নিউজঃ লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তার স্ত্রী সাফিয়া ফারকাশ। ভয়েস অব রাশিয়াকে দেয়া এক চিঠিতে তিনি এ দাবি করেন। সাফিয়া ফারকাশ লিবিয়ার ওপর ন্যাটোর হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করেছেন। এছাড়া, তার স্বামী মুয়াম্মার গাদ্দাফিকে শহীদ আখ্যায়িত করে বলেছেন, ‘ন্যাটোর আগ্রাসনের কারণে লিবিয়া গোলযোগের ভূমিতে পরিণত হয়েছে।’ ২০১১ সালের ২০ অক্টোবর […]
বেরলুসকোনির বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা
ইউরোবিডি২৪নিউজঃ ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনিকে দু’বছরের জন্য সব ধরনের সরকারি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ইতালির একটি আদালত। কর জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তার বিরুদ্ধে গতকাল এ রায় দিয়েছেন। তবে বেরলুসকোনি সিনেটের উচ্চ কক্ষের সদস্য হওয়ার কারণে এ রায় কার্যকর করতে সিনেটের অনুমোদন লাগবে। আগামী মাসে সিনেটে ভোটের মাধ্যমে তার বহিষ্কারাদেশের ব্যাপারে […]
শ্রীদেবীর জন্য বর খুঁজছে তার স্বামী!
ইউরোবিডি২৪নিউজঃ বলিউড কুইন শ্রীদেবীর জন্য বর খোঁজা হচ্ছে! বিষয়টা জানিয়েছেন খোদ শ্রীদেবীর স্বামী বনি কাপুর। কথাটা শুনেই অনেকেই হয়ত চোখ কপালে তুলে ভাবছেন- ’এই বয়সে আবার বিয়ে!’ ‘মিডিয়াপাড়ার যে কি অবস্থা!’ ইত্যাদি। আসলে বাস্তব জীবনের জন্য নয়, বর খোঁজা হচ্ছে শ্রীদেবীর পরবর্তী সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য। বলিউড কুইনের জন্য কিংটাওতো তেমন হতে হবে। আর তারই […]
বাজারে শীর্ষে নকিয়া লুমিয়া ৫২০
ইউরোবিডি২৪নিউজঃ বাজারে জনপ্রিয় উইন্ডোজ ফোনের তালিকায় বর্তমানে শীর্ষস্থানে রয়েছে নকিয়ার ‘লুমিয়া ৫২০’ মডেলের স্মার্টফোনটি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাডডুপ্লেক্সের এক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা বিশ্বে যত উইন্ডোজ ফোন বিক্রি হয়েছে তার ২৩.২ শতাংশই অধিকার করে রয়েছে নকিয়ার লুমিয়া ৫২০। এরপর রয়েছে ৯.২ শতাংশ লুমিয়া ৯২০ ও ৭.৭ শতাংশ লুমিয়া ৭১০। এর আগে আগস্ট মাসের মোট বিক্রি […]
আমেরিকান ভাইস অ্যাডমিরাল বরখাস্ত!
ইউরোবিডি২৪নিউজঃ আমেরিকান নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল টিম জিয়ারডিনাকে অবৈধ জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পারমাণবিক অস্ত্র ও মহাকাশে স্থাপিত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) নিয়ন্ত্রণ সংস্থার কৌশলগত কমান্ডের উপপ্রধান ছিলেন। আইওয়া ক্যাসিনোতে ‘উল্লেখযোগ্য পরিমান অর্থ’ আয় করার জন্য তিনি জাল যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ আছে। আমেরিকান কৌশলগত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ […]
ইউরোপীয় ইউনিয়নের শাখারভ পুরস্কার পেলেন মালালা ইউসুফজাই
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। ১৬ বছর বয়সী মালালা নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য এক বছর আগে মাথায় গুলিবিদ্ধ হন। সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির […]
এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের পেছনে যৌনকর্মী!
ইউরোবিডি২৪নিউজঃ যৌনকর্মীর পরিকল্পনায় খুন হন এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যৌনকর্মী মেঘলার পালিত তিন সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে মেঘলা ওরফে ডলারের মা (৪৫), সানি (২২), পারভেজ (২৪) ও জুয়েল (২৭)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। […]
রক্ষক যখন ভক্ষক!
ইউরোবিডি২৪নিউজঃ ঘটনা ১ ১৯৯৫ সালের ২৩ আগস্ট। ইয়াসমিন নামের ১৪ বছরের এক কিশোরী ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। বাড়ি দিনাজপুর। আট-নয় মাস কাজ করার পর, মাকে দেখার জন্য ইয়াসমিন গৃহকর্তাদের কাউকে কিছু না জানিয়েই দিনাজপুর-ঠাকুরগাঁগামী নৈশকোচ হাছনা এন্টারপ্রাইজে উঠে বসে। কিশোরীটি তখনও জানত না এই বাসটি দিনাজপুর নয়, ঠাকুরগাঁ শহরে যাবে। ভুল বাসে […]
মালালাকে আবারও হত্যার হুমকি!
ইউরোবিডি২৪নিউজঃ এবার গুলি নয়, হত্যার হুমকি দেওয়া হলো মালালা ইউসুফজাইকে। পাকিস্তানি তালিবানরা তাকে হত্যা করবে বলে ঘোষনা দিয়েছে। পাকিস্তানে তালিবানের মুখপাত্র শাহিদুল্লাহ শাহীদ জানিয়েছেন, মালালা তার এলাকায় শিক্ষার প্রসার ঘটনোর চেষ্টা করেছিল বলে আমরা মোটেও তার উপর গুলি চালাইনি। সে ইসলাম নিয়ে মস্করা করেছিল। আর তার উপর গুলি চালানোর এটাই যথেষ্ট কারণ। মালালা যদি ফের এই […]
বলিউডের জিয়া খানের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যা ছিল!!
ইউরোবিডি২৪নিউজঃ বলিউডের প্রয়াত অভিনেত্রী জিয়া খানকে হত্যার অভিযোগে বোম্বে উচ্চ আদালতে মামলা করেছেন তাঁর মা রাবেয়া আমিন। মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, মামলার অভিযোগে জিয়া খানের মৃত্যু যে আত্মহত্যা নয়, তার ১০টি কারণও উল্লেখ করেছেন অভিনেত্রী রাবেয়া আমিন। প্রথমত, কেউ গলায় ফাঁস লাগিয়ে […]
