Category: Scroll_Head_Line
Depardieu একটি আলজেরিয়ান পাসপোর্ট চান!
ইউরোবিডি২৪নিউজঃ আবারও সংবাদের শিরোনাম হতে দীর্ঘ সময় নিলেন না ফরাসি অভিনেতা Gerard Depardieu। এবার তিনি আলোচিত হলেন তার আলজেরিয়ান পাসপোর্ট পাবার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তিনি তার ক্রমবর্ধমান পাসপোর্ট এর তালিকায় একটি আলজেরিয়ান পাসপোর্ট যোগ করার প্রত্যাশা করছেন। রাশিয়ান জাতীয়তা গ্রহণ, এবং বেলজিয়ান নাগরিকত্বের জন্য অনুরোধ করার পর, Depardieu সাপ্তাহিক journal du dimanche কে জানান, তিনি মোট […]
সাবেক ব্যাংকার ফাঁস করলেন সুইস ব্যাংকের ১৫ জন প্রভাবশালী ফরাসির নাম
ইউরোবিডি২৪নিউজঃ সাবেক ফরাসি মন্ত্রীদের দ্বারা ট্যাক্স ফাঁকির কেলেঙ্কারি বৃদ্ধি পাওয়ার পর, একজন সাবেক সুইস ব্যাংকার Pierre Condamin-Gerbier, ফরাসি সাপ্তাহিক weekly Le Journal du Dimanche– কে জানালেন, তিনি এখনও এমন অন্তত ১৫ জনের ফরাসি ব্যাক্তির নাম জানেন, যাদের সুইজারল্যান্ডে আগে ব্যাংক অ্যাকাউন্ট ছিল বা এখনো আছে। Pierre Condamin-Gerbier পত্রিকাটিকে জানান, এই ১৫ জন ব্যাক্তি খুবই নামকরা। […]
যুক্তরাজ্যভিত্তিক টেসকো বাংলাদেশের ১৫টি গার্মেন্টসে অর্ডার বন্ধ করল
ইউরো সংবাদ: বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা পোশাক বিক্রেতা টেসকো বাংলাদেশের একটি কারখানায় পোশাকের জন্য ফরমায়েশ দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ওই কারখানার শ্রমিকদের অনিরাপদ ভবনে ও পরিবেশে কাজ করতে বাধ্য করার জবাব হিসেবে টেসকো এ পদক্ষেপ নিয়েছে। সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন শ্রমিক নিহত হওয়ার পর যুক্তরাজ্যভিত্তিক সুপার মার্কেট চেইন টেসকো বাংলাদেশের কয়েকটি কারখানা […]
মিস আমেরিকা প্রতিযোগিতায় বাংলাদেশি পারমিতা মিত্র
বিশ্বজুড়ে বাংলা: এবারের মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় লাসভেগাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। মিস আমেরিকা প্রতিযোগিতার নানা পর্ব সরাসরি সম্প্রচার করবে মার্কিন এনবিসি টেলিভিশন। পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে পারমিতা জানিয়েছেন, […]
যুক্তরাজ্যে বাংলাদেশী আড়াই শ’ মানি ট্রান্সফার কোম্পানি বন্ধ হচ্ছে
ইউরো সংবাদ: ব্রিটেনের একটি ব্যাংকের সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশী প্রায় আড়াই শ’ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অর্থ পাচারের অভিযোগ এনে ব্যাংকটি বলছে, প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্রিটেন থেকে বাংলাদেশ আসলেও এর সমপরিমাণ রাজস্ব দেশটি পায় না। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান জনকণ্ঠকে […]
তাকসিম স্কয়ার ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত ঘোষণা
ইউরো সংবাদ: তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ইস্তাম্বুলে পার্ক ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের বিতর্কিত প্রকল্প স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীরা তাঁর এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্ক ধ্বংস করে ওই বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে […]
“আরিফুল হক সিলেটের মেয়র দাবীদার”-স্পেনে প্রবাসীরা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আগামী ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে কে হচ্ছেন আগামী দিনের সিলেটের কান্ডারী এ আলোচনা এখন শুধু বৃহত্তর সিলেটে নয় ছাড়িয়ে গেছে প্রবাসেও। প্রবাসী অধ্যুষিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসীদের মাঝে ব্যপক উৎসাহ – আগ্রহ রয়েছে। এ নির্বাচনকে নিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে প্রবাসী সিলেটীদের প্রতিক্রিয়া […]
“তারেক রহমান শেখ হাসিনা সরকারের জন্য আতঙ্ক”-স্পেন বিএনপি
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: স্পেন বিএনপি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যু বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের এই দিনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতিপয় ঘাতক হত্যা করে মনে করেছিলো বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দিবে কিন্তু শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে তারই সুযোগ্য সহধর্মিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে […]
রুদ্ধদ্বার কক্ষে নেয়া হবে ভিকারুননিসার ধর্ষিত ছাত্রীর জবানবন্দি
ইউরোবিডি২৪নিউজঃ চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে রুদ্ধদ্বার কক্ষে নির্যাতনের শিকার ছাত্রী এবং তার মায়ের সাক্ষ্য নিতে ৪ জুলাই তারিখ রেখেছে আদালত। মঙ্গলবার, ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষিতা ছাত্রী ও তার মায়ের পক্ষে রুদ্ধদ্বার কক্ষে বিচারের জন্য দাখিল করা আবেদন মঞ্জুর করেন বিচারক মো. আরিফুর […]
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালন করেছে ভেনিস বাংলা স্কুল, ইতালি
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ইতালির ভেনিসে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালন করেছে ভেনিস বাংলা স্কুল| স্থানীয় বাংলা স্কুলের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয় | কবির জীবনীর উপর আলোকপাত করেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক কামাল সারোয়ার | তিনি বলেন, আমাদের এই বাংলা স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য আমাদের বাংলাদেশের […]
