Category: Scroll_Head_Line
প্যারিসের রাস্তায় হাজারো মানুষের “সমকামী বিয়ে”-এর বিরুদ্ধে প্রতিবাদ
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসে হাজার হাজার মানুষ রোববার একটি বহু বিতর্কিত বিল, সমকামী বিবাহ বৈধকরন ও তা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় জড়ো হয়। পুলিশ প্রায় ২০০ প্রতিবাদীদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে Champs Élysées-এ মার্চ করাকে প্রতিরোধ করে। পুলিশের বাধার মুখেও প্রায় ১০,০০০ বিক্ষোভকারীরা রবিবার রাস্তায় নেমে সমকামী বিবাহ সম্পর্কিত ফরাসি আইনের বিরুদ্ধে Champs Élysées -এ […]
আল কায়েদা নেতা Abou Zeid-এর মৃত্যু নিশ্চিত করেছে ফ্রান্স
ইউরোবিডি নিউজঃ আল কায়েদা নেতা Abou Zeid-এর মৃত্যু নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ শনিবার নিশ্চিত করেন যে, Abdel hamid Abou Zeid যিনি আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার শীর্ষ নেতা, একটি ফরাসি উত্তর মালি সামরিক অপারেশনের শেষদিকে গত মাসে নিহত হয়েছিলেন। কিন্তু ডিএনএ টেস্টের আগ পর্যন্ত তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।এখন, ডিএনএ টেস্টের পর […]
Earth hour এর প্রতি সমর্থন জানাতে আইফেল টাওয়ারের আলোকসজ্জা বন্ধ!
ইউরোবিডি নিউজঃ গ্লোবাল উষ্মতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ক্যাম্পেইন Earth hour এর অংশ হিসাবে আজ আইফেল টাওয়ারের রং বেরং আর ঝকমকে আলো ৫ মিনিটের জন্য বন্ধ থাকবে। আইফেল টাওয়ার সহ ফ্রান্সের প্রায় ৪০০ মনুমেন্ট এই বিশেষ আয়োজনে অংশ নিবে।২৩ মার্চ শনিবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ফ্রান্সের মনুমেন্ট গুলো এই বিশেষ আয়োজনে […]
L’Oreal heiress এর সাথে অর্থ কেলেঙ্কারির দায়ে সারকোজি আবারও তদন্তের মুখে
ইউরোবিডি নিউজ: ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি তার ২০০৭ সালের নির্বাচনী প্রচারনার কাজে ব্যবহারের জন্য ফ্রান্সের সবচেয়ে ধনী নারী L’Oreal heiress liliane Bettencourt এর নিকট থেকে অবৈধ ভাবে ডোনেশান গ্রহণ করার কারণে গত বৃহস্পতি বার বোখদো কোর্ট তাকে আনুষ্ঠানিক তদন্তের আদেশ দিয়েছেন। সারকোজির বিরুদ্ধে দীর্ঘ্য দিন চলতে থাকা এই অভিযোগে বলা হয়েছে তিনি ৯০ বছর […]
বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান
Eurobd24news(Dhaka Desk): বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। জুমার নামাজের পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজায় অংশ নেয় লাখো মানুষ। জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা হয় ফুলে ফুলে সাজানো সেনা বাহিনীর একটি পিকআপ। বনানীর পথে গুলশানে জিল্লুর রহমানের নিজের বাড়ি ‘আইভিস লিগেসি’তে কিছু সময় রাখা হয় তার […]
আমার এই হাত দিয়ে মাকে কবর দিলাম, আজ বাবাকেও কবর দিতে হচ্ছে- পাপন
Eurobd24news(Dhaka Desk): সকাল থেকেই দূর দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জানাজায় অংশ নিতে জাতীয় ঈদগাহে জড়ো হন। জানাজার আগে সেখানেই জুমার নামাজ আদায় করেন তারা। বেলা ২টা ১২ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ ঈদগাহ ময়দানে নিয়ে আসার পর রীতি অনুযায়ী সমবেতদের কাছে বাবার জন্য ক্ষমা চেয়ে নেন রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য […]
ভৈরবে রাষ্ট্রপতির প্রথম জানাজা শেষে গার্ড অব অনার
Eurobd24news (Dhaka Desk): কিশোরগঞ্জের ভৈরব হাজী আসমত আলী কলেজ মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম নামাজে জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম নামাজে জানাজাতে মানুষের ঢল নামে। কলেজ মাঠে স্থান সংকুলান না হওয়ায় অনেক মানুষকে রাস্তায়, বাসার ছাদে ও বাসের ছাদে থেকেও জানাজায় অংশ নিতে দেখা যায়। হাজী আসমত […]
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের লাশ আজ সমাহিত করা হবে
Eurobd24news (Dhaka Desk): রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের লাশ গতকাল সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। রাষ্ট্রপতির লাশ গতকাল ঢাকায় পৌঁছলে তার প্রতি গভীর ভালোবাসা ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুম রাষ্ট্রপতির কফিন বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনটি গ্রহণ করে সামরিক বাহিনী। […]
রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শোকবইয়ে স্বাক্ষর করেন খালেদা জিয়া
Eurobd24news (Dhaka Desk): রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। এরপর দরবার হলে রাখা রাষ্ট্রপতির কফিনে ফুল দেন তিনি। পরে তিনি রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং বঙ্গভবনে […]
জিল্লুর রহমানের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন গভীর শোক প্রকাশ করেছেন
Eurobd24news: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের শোকবইয়ে স্বাক্ষর করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শোকবইয়ে স্বাক্ষর করেন বান কি মুন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, শোকবইয়ে মুন লিখেছেন, জিল্লুর রহমান গণতন্ত্রের […]
