Category: ইউরো সংবাদ
আগাম নির্বাচন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: দাঙ্গা কবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ খবরের সত্যতা সঠিক হলে তা হবে সরকার বিরোধীদের একটি বড় দাবির কাছে প্রেসিডেন্টের আত্মসমর্পন করা। ইউক্রেনের চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্টের ওই নমনীয় অবস্থানের ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি ও […]
সমঝোতায় সম্মত ইউক্রেনের দু’পক্ষ; কিয়েভে ইউরোপীয় প্রতিনিধিদল
ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিরোধীদল সংঘাতের অবসান ঘটাতে সম্মত হওয়ার পর একটি ইউরোপীয় প্রতিনিধিদল কিয়েভ সফরে গেছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত এ প্রতিনিধিদল ইউক্রেনের সরকার ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে। ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি-না সে বিষয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার আগে এ প্রতিনিধিদলটির কিয়েভ সফর অনুষ্ঠিত হচ্ছে। […]
উন্নতির পথে ইউরোপ, বাজারে আশার আলো
ইউরো সংবাদ: ২০১৩ সালে ধীরে হলেও প্রবৃদ্ধির পথে ফিরেছে ইউরো এলাকা৷ ইটালিতেও আগামী সরকারকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে৷ ব্যাংকিং ইউনিয়নের কাঠামো দ্রুত চূড়ান্ত করে ভবিষ্যতে সংকট কাটানোর উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রীরা৷ ২০১৩ সালের শেষে প্রত্যাশার তুলনায় বেশি প্রবৃদ্ধি দেখা গেছে৷ বিশেষ করে ইউরো এলাকার দুই দুর্বল অর্থনৈতিক দেশ ফ্রান্স ও ইটালির বাজার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে৷ সেখানেও আশার […]
দীর্ঘ বিবাহিত জীবনের জন্য প্রেসিডেন্ট পদক!
ইউরো সংবাদ: সাধারণত সামরিক বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক দেয়ার কথা শোনা যায়৷ কিন্তু পোল্যান্ডে বিষয়টা একেবারে অন্যরকম৷ সেখানে যেসব দম্পতির বিবাহিত জীবন ৫০ বছর পেরিয়েছে তাঁদেরকে প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করা হয়৷ এভাবে প্রতি বছর গড়ে প্রায় ৬৫ হাজার পদক বিতরণ করা হয়৷ রাজধানী ওয়ারশোতে সাম্প্রতিক এক পদক বিতরণ অনুষ্ঠানে শহরের মেয়র বলেন, […]
ইরানের বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপীয় কোম্পানিগুলো
ইউরো সংবাদ: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার একই সময়ে ইউরোপীয় কোম্পানিগুলোও ইরানের মত একটি লোভনীয় বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। মার্কিন ফরেন পলিসির উদ্ধৃতি দিয়ে ইরানের দৈনিক কেইহান এ খবর দিয়েছে। মার্কিন ফরেন পলিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ১০০টির বেশি কোম্পানি বর্তমানে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে এবং ইউরোপের অন্যান্য দেশের আরো বহু কোম্পানিও ইরানের বাজারে […]
সমঝোতায় সম্মত ইউক্রেনের দু’পক্ষ; কিয়েভে ইউরোপীয় প্রতিনিধিদল
ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিরোধীদল সংঘাতের অবসান ঘটাতে সম্মত হওয়ার পর একটি ইউরোপীয় প্রতিনিধিদল কিয়েভ সফরে গেছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত এ প্রতিনিধিদল ইউক্রেনের সরকার ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে। ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি-না সে বিষয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার আগে এ প্রতিনিধিদলটির কিয়েভ সফর অনুষ্ঠিত হচ্ছে। […]
ব্রিটেনে ইউরোপীয় অভিবাসীদের জন্য আসছে কঠিন পরীক্ষা; কমবে সুবিধা
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অভিবাসীদের জন্য ব্রিটেনে আগামী মাস থেকে কঠিন পরীক্ষা নেয়া হবে। ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকরা ব্রিটিশ সরকারের দেয়া বিভিন্ন সুবিধা পেতে গেলে এই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। ব্রিটেনের কর্ম এবং পেনশন বিষয়ক মন্ত্রী ইয়াইন ডানকান স্মিথ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মিনিমাম আর্নিং থ্রেশহোল্ড নামে এ পরীক্ষায় ইউরোপীয় […]
২০১৩ সালে ব্রিটিশ শিশু পাচারের ঘটনা বেড়েছে দ্বিগুণ
ইউরো সংবাদ: যৌন নির্যাতনের কাজে ব্যবহারের লক্ষ্যে ব্রিটেনে জন্মগ্রহণকারী শিশু পাচারের ঘটনা ২০১৩ সালে তার আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানা গেছে। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সোমবার জানিয়েছে, ২০১৩ সালে ব্রিটিশ শিশু পাচারের ঘটনা ঘটেছে ৫৬টি। এ সংখ্যা ২০১২ সালের তুলনায় শতকরা ১৫৫ ভাগ বেশি। তবে এসব শিশুকে ব্রিটেনের মধ্যেই আটকে রাখা […]
আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইইউ: ফ্রান্স
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক ফরাসি মন্ত্রী থিয়েরি রেপেন্তিন জনিয়েছেন, আগামী মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তিনি বলেন, মার্চ মাসে অর্থাত কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আফ্রিকার এ দেশটিতে কয়েকশ’ সেনা পাঠানো হবে। এর আগে, গত শনিবার শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন জানিয়েছিলেন, ২৮ জাতির […]
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি: স্পেনে পৌঁছেছে মার্কিন ডেস্ট্রয়ার, আরো আসবে
ইউরো সংবাদ: ইউরোপে ন্যাটো বাহিনীর বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে যোগ দিতে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি ডেস্ট্রয়ার স্পেনে পৌঁছেছে। স্পেনে যে চারটি মার্কিন ডেস্ট্রয়ার পাঠানোর কথা তার প্রথমটি (মঙ্গলবার) দেশটির দক্ষিণাঞ্চলীয় রোটা বন্দরে পৌঁছায়। ইউএসএস ডোনাল্ড কুক নামের এ ড্রেস্ট্রয়ার রোটা বন্দরে স্থায়ীভাবে অবস্থান করবে এবং এন্টি-মিসাইল প্লাটফরম হিসেবে কাজ করবে। এছাড়া, এখান থেকে ডেস্ট্রয়ারটি ন্যাটোর […]
