Category: শীর্ষ সংবাদ
সমালোচনার মুখে ওঁলাদ
ইউরো সংবাদ: দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে সম্পর্ক ছেদ করার ধরন নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গত শনিবার বিবৃতির মাধ্যমে ত্রিয়াবেলারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। এর ঠিক আগে আগে তাঁর সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিরোধী দল ইউএমপির উপনেতা নাতালি কোসিয়াস্কো-মোরিজেৎ ওঁলাদকে সতর্ক করে দিয়ে […]
কিশোরগঞ্জে সোনালী ব্যাংক লুটের দুর্ধর্ষ কাহিনী
দেশের খবর: দুর্ধর্ষ এক কাহিনী। যে কাহিনী হার মানিয়েছে কল্পকথার গোয়েন্দা সিরিজকেও। প্রতিদিনই একটু একটু করে খোঁড়া হতো সুড়ঙ্গ। মাটি ফেলা হতো পাশের একটি খালে। সারাদিন সুড়ঙ্গ খোঁড়া শেষে রাতে আরেক বাসায় গিয়ে ঘুমাত হাবিব ওরফে সোহেল (৩৭)। শুক্রবার সেই সুড়ঙ্গ পথ পৌঁছে যায় ব্যাংকের ভল্ট রুমে। দেখে তো অবাক! টাকা একেবারে হাতের কাছে। ফিল্মি […]
পীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিরীন শারমিন স্পিকারই থাকছেন
দেশের খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে একমাত্র প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ এই ঘোষণা দেন। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে নির্বাচন […]
দেশে শান্তি ফিরিয়ে আনতে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইউক্রেনে চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা আযারোভ পদত্যাগ করেছেন। রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার পর পদত্যাগের ঘোষণা এলো। এরইমধ্যে তিনি প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা স্পষ্ট নয়। পদত্যাগ প্রসঙ্গে আজরোভ বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধের লক্ষ্যে পদত্যাগপত্র গ্রহণের জন্য […]
অ্যামেরিকায় দারিদ্র্য
ত্রাণের জন্য আকাশচুম্বী চাহিদা ২০১২ সালে অ্যামেরিকায় দারিদ্র্যের চিত্রটা ছিল ভয়াবহ৷ দারিদ্র্যের কবলে পড়েছিল ৪ কোটি ৭০ লাখ মানুষ, যার মধ্যে ১ কোটি ৩০ লাখ শিশু৷ ২০১০ সালে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাবার পেত ২ কোটি ৬০ লাখ মানুষ৷ ২০১২ সালে সে সংখ্যাটা অনেক বেড়েছে৷ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ১৯৬৪ সালের ৮ জানুয়ারি ‘স্টেট অফ […]
গ্রিস নিয়ে অসন্তুষ্ট ইউরোগ্রুপের মন্ত্রীরা
ইউরো সংবাদ: সোমবার ইউরোগ্রুপের এক বৈঠকে অর্থমন্ত্রীরা গ্রিসের সংস্কার বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ বেইলআউট প্যাকেজের পরবর্তী কিস্তির অর্থ পেতে গ্রিসকে আলোচনা শুরুর তাগিদ দেয়া হয়েছে৷ ঋণদাতা তিন সংস্থা –আইএমএফ, ইসিবি ও ইউরোপীয় কমিশন – এর কর্মকর্তারা ইউরোগ্রুপের মন্ত্রীদের জানিয়েছেন, বেইলআউটের অর্থ পেতে গ্রিসের যেসব সংস্কার বাস্তবায়ন করার কথা, সেটা ধীর হয়ে গেছে৷ এ লক্ষ্যে […]
ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ, গ্রেফতার অন্তত ২৫০
ইউরো সংবাদ: ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনী বহু লোককে আটক করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। ফরাসি দৈনিক লি পাওয়ানের ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, পুলিশ গতকাল সরকার বিরোধী অন্তত ২৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন পুলিশও আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালেস সহিংসতার নিন্দা […]
ভারত সফরে ফরাসি সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি
ইউরো সংবাদ: ফরাসি সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রায়ারওয়েইলার ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে বিচ্ছেদের পর ভারত সফরে এসেছেন। এখানেই তিনি ওই সিদ্ধান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন। ভারতে পূর্বনির্ধারিত একটি চ্যারিটি ট্যুরের মধ্য দিয়ে শুরু হলো তার নতুন অগ্রযাত্রা। সাংবাদিকদের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তাকে অপেক্ষাকৃত শান্ত এবং নিরুদ্বেগ […]
ফুফার বংশ নিশ্চিহ্ন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ফুফা- জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করেন ১২ই ডিসেম্বর। এরপর তিনি জ্যাং এর রক্তের সম্পর্কের প্রত্যেককে নিশ্চিহ্ন করেছেন। বার্তা সংস্থা ইয়োনহাপ-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডেইলি মেইল। এতে বলা হয়, জ্যাং এর পরিবারের কাউকেই ছাড় দেয়া হয়নি। রেহাই পায়নি নিরপরাধ শিশুরাও। বিশ্বাসঘাতক হিসেবে ফুফা জ্যাং সং […]
রানা প্লাজায় নিহত, নিখোঁজ এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ
দেশের খবর: রানা প্লাজায় নিহত, নিখোঁজ ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেছে সরকারি উচ্চপর্যায়ের একটি কমিটি। কমিটির সুপারিশ হচ্ছে, প্রত্যেক নিহত, নিখোঁজ (যাচাই সাপেক্ষে) শ্রমিকের পরিবার এবং স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়া শ্রমিক ১৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। আর আহত হওয়ার ধরন অনুযায়ী শ্রমিকেরা পাবেন দেড় লাখ টাকা থেকে শুরু […]
