Category: শীর্ষ সংবাদ
সুদানে জ্বালানি তেলের দাম দিগুণ করায় বিক্ষোভে নিহত ২৪
ইউরোবিডি২৪নিউজঃ সুদানে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। ৮০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত মঙ্গলবার জ্বালানি ভর্তুকি বাতিল ও জ্বালানি তেলের দাম দিগুণের বিরুদ্ধে রাজধানী খার্তুমসহ দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। গত তিন দিন ধরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ […]
বেরলুসকোনিকে বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিকা
ইউরোবিডি২৪নিউজঃ ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির প্রেমিকা এবার তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। বর্তমানে ২৮ বছর বয়সী ফ্রান্সেসকা পাসকেল তাকে বিয়ের প্রস্তাব দিয়ে জানিয়েছেন কিশোরী বয়সেই তিনি বেরলুসকোনির প্রেমে পড়েছিলেন। তখন থেকেই তিনি তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছেন। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে ফ্রান্সেসকা বলেছেন বেরলুসকোনির স্ত্রী ভেরোনিকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার পরই তিনি […]
ভ্লাদিমির পুতিনের গোপন বিয়ে!!
ইউরোবিডি২৪নিউজঃ আবারও আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন বিয়ের খবর। লোকমুখে বলাবলি হচ্ছে যে, সাবেক অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভাকে গোপনে বিয়ে করেছেন পুতিন। আর সে জন্যই সমপ্রতি তিনি স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটিয়েছেন। এতদিন এ বিষয়টি লোকমুখে বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে মুখরোচক কাহিনী হিসেবে প্রচার পেয়েছে। কিন্তু এবার পুতিনকে এ বিষয়ে আক্রমণ করে বসেছেন তার রাজনৈতিক […]
সিরিয়া ইস্যুতে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে আমেরিকা: রাশিয়া
ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ইশতেহার অনুমোদনে মস্কোর সমর্থন পেতে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে ওয়াশিংটন। পাশ্চাত্য সিরিয়ায় সরকার পরিবর্তনের জন্য অন্ধের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমেরিকা আমাদেরকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। তারা বলছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া সিরিয়ার বিরুদ্ধে সপ্তম অনুচ্ছেদের […]
আর কোন নারীকে ‘যৌন জিহাদে’ যেতে দেবে না তিউনিশিয়া
আন্তর্জাতিক: সিরিয়ার তাকফিরি বিদ্রোহীদের অবৈধ যৌনলালসা চরিতার্থ করার জন্য দেশটিতে আর কোন নারীকে যেতে দেবে না তিউনিশিয়া। তিউনিশিয়ার নারী বিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শনিবার ওই মন্ত্রণালয় সিরিয়ায় যৌন জিহাদে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসঙ্গে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, “যারা এ ধরনের কাজ […]
ফিরে আসছে ইউরো সংকট?
ইউরো সংবাদ: গ্রিসের জন্য আরো এক পর্যায় আর্থিক ত্রাণ নিয়ে বিতর্ক চলেছে৷ ইউরো এলাকার অর্থমন্ত্রীরা তাদের সাম্প্রতিক বৈঠকে আরেক পর্যায় সমস্যার কথা বলেছেন৷ তাহলে কি ইউরো সংকট আবার ফেরত আসতে চলেছে? মনে হচ্ছিল, ধীরে ধীরে ইউরোপে শান্তি ফিরে আসতে চলেছে৷ ইউরো এলাকার অর্থনীতি আবার হালে পানি পাচ্ছে৷ গ্রিস তার হোমওয়ার্ক, মানে যা করণীয় তা করছে৷ কিন্তু […]
জার্মান নির্বাচন ২০১৩: আঙ্গেলা ম্যার্কেল-এর জয়
ইউরো সংবাদ: জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির বিপুল জয় অর্জন করেছে৷ তা সত্ত্বেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এককভাবে সরকার গঠন সম্ভবত তাদের পক্ষে সম্ভব হবে না৷ ৪২ শতাংশের সামান্য কম ভোট পেয়ে ম্যার্কেল-এর খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির জার্মানির বৃহত্তম সংসদীয় দল হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় আঙ্গেলা ম্যার্কেল একে ‘‘দারুণ ফলাফল’’ উল্লেখ […]
ফ্রান্স সহ ইউরোপীয় কূটনীতিকদের ওপর চড়াও ইসরাইলি সেনারা; চলছে সমালোচনা
ইউরো সংবাদ: ফিলিস্তিনের পশ্চিম তীরে ত্রাণ সরবরাহের সময় জাতিসংঘ ও ইউরোপের কূটনীতিকদের অপমান অপদস্থ করেছে ইসরাইলি সেনারা। ফ্রান্সের মহিলা কূটনীতিক মারিয়ন ফেসনো ক্যাসটেইং অভিযোগ করেছেন, ইসরাইলি সেনারা তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে দেয়। কূটনীতিক হিসেবে সেনারা তাকে কোন ধরনের মর্যাদা দেয়নি। তিনি বলেন, সেখানে এভাবেই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়! ঘটনাস্থলে ইউরোপের আরো […]
৮ বছর পর বৈঠক করতে যাচ্ছেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: প্যারিস ঘোষণা করেছে, আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিউ ইয়র্কে বৈঠক করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওলাঁদের দফতর ঘোষণা করেছে, আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ বৈঠকে সিরিয়া সংকট এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট ওলাঁদের এক সহযোগী বলেছেন, ফ্রান্স চায় […]
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধংস করতে সময় অপচয় করা ঠিক হবেনা
আন্তর্জাতিক: সিরিয়া মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ধংস করার ক্ষেত্রে বিন্দুমাত্র সময় অপচয় না করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস করার কাজের পরিকল্পনা নিয়ে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ কনভেনশেন সংস্থার ভারপ্রাপ্ত পরিষদের সাথে সাক্ষাতকালে জাতিসংঘ মহাসচিব এই আহবান জানান। বান কি মুনের ব্যক্তিগত সহকারী মার্টিন নাসিরকি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংস […]
