Category: শীর্ষ সংবাদ
বিশ্বসুন্দরী মেগান ইয়াং, দ্বিতীয় ফ্রান্সের ম্যারিন লোরফেলিন
আন্তর্জাতিক: এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেছেন ফিলিপাইনের মেগান ইয়াং। ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে শনিবার সন্ধ্যায় দর্শকদের উল্লাস ধ্বনির মধ্যে ২৩ বছরের ইয়াংকে মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড চীনা সুন্দরী উ ওয়েনজিয়া। বিশ্বের বিভিন্ন দেশের ১২৬ জন প্রতিযোগীকে টপকে এ শিরোপা জয় করেন ডিজিটাল ফিল্মের শিক্ষার্থী মেগান। এবারের […]
ওবামা-রুহানি ফোনালাপ: ক্ষোভে ফেটে পড়লেন নেতানিয়াহু
আন্তর্জাতিক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির টেলিফোন সংলাপে ক্ষুব্ধ হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষায় নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুহানি। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষোভের সঙ্গে বলেন, ইরান ক্রমান্বয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। ওবামা ও রুহানির টেলিফোনালাপকে ভুয়া হিসেবে অভিহিত করেন তিনি। ইরানের […]
কূটনীতির বিজয়: সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ে জাতিসংঘ প্রস্তাব পাশ
আন্তর্জাতিক: গত দুই বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সংক্রান্ত জাতিসংঘের কোন প্রস্তাব পাশ হয়েছে। এবার কেউই ভেটো প্রদান করে নি বা কেউ অধিবেশন ছেড়ে যায় নি। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের সবাই প্রস্তবের পক্ষে সমর্থন জানিয়েছে। টানা দুই সপ্তাহ ধরে রুশ ও মার্কিন কূটনীতিকরা ওই নথিপত্রের খুটিনাটি যাচাই-বাচাই করেছেন। বিরোধপূর্ণ প্রশ্নাবলীর সমাধান করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ […]
পোপ অভিবাসীদের অধিকার সমর্থন করেছেন
ইউরো সংবাদ: পোপ ফ্রান্সিস একটি বার্তায় অভিবাসীদের প্রতি মনোভাবে বিশ্বব্যাপী পরিবর্তন দাবি করেছেন৷ অভিবাসীরা ‘‘জ্ঞান ও সমৃদ্ধির’’ ভাগ পেতে চায়, বলে পোপ মন্তব্য করেন৷ পোপ বিশ্বের সব দেশের প্রতি অভিবাসী ও উদ্বাস্তুদের স্বাগত জানানোর এবং শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন৷ তাঁদের ‘‘মানবতার দাবার ছকে বোড়ে” হিসেবে দেখা উচিত নয়, বলেন পোপ৷ মঙ্গলবার ছিল বিশ্ব অভিবাসী ও উদ্বাস্তু […]
জীবনের হুমকি: জাতিসংঘ সফর বাতিল করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক: জীবন নাশের হুমকির কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চীন সফর থেকে ফিরেই গতকাল (বুধবার) তিনি তার জীবন নাশের হুমকির কথা জানান। মাদুরো বলেন, জাতিসংঘে যাওয়ার পথে কানাডার ভাঙ্কুভার শহরে পৌঁছে তিনি একটি গোয়েন্দা তথ্য পেয়েছেন যাতে তার জীবনের জন্য বড় ধরনের দু’টি হুমকি রয়েছে। এ […]
“আমেরিকার ‘মাস্তানি’ থেকে জাতিসংঘকে রক্ষা করতে হবে”
আন্তর্জাতিক: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সদর দফতর বিশ্বের অন্য কোনো দেশে সরিয়ে নিতে হবে। ‘মাস্তান’ আমেরিকার ‘ব্ল্যাকমেল’ থেকে বিশ্বের জাতিগুলোকে রক্ষার জন্য এ ব্যবস্থা নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি তার মিত্র দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক অসদাচরণের তীব্র […]
আমেরিকা-ইইউ টানাপড়েন; নিরাপত্তা তথ্য চুক্তি বাতিলের হুমকি
ইউরো সংবাদ: আমেরিকার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি বাতিলের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের বিভিন্ন দেশের ওপর আমেরিকা গোয়েন্দাবৃত্তি করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর জোটের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১০ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়া সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিষয়ে চুক্তি সই করে। […]
সিরিয়া অস্ত্র ধ্বংসের পরেও মার্কিন সামরিক হামলার আশঙ্কা এখনও রয়েছে: আসাদ
আন্তর্জাতিক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, রাসায়নিক অস্ত্রের অজুহাত দেখিয়ে তার দেশের ওপর পশ্চিমাদের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এখনও বজায় রয়েছে। ভেনিজুয়েলার ‘টেলেসুর’ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন। আসাদ বলেছেন, গত ‘৫০-এর দশক থেকে এ পর্যন্ত চলে-আসা মার্কিন নীতিতে দেখা যায়, এক হামলা থেকে আরেক হামলায় জড়িয়ে পড়া ওয়াশিংটনের নীতি এবং […]
জার্মানি ‘জাতির জননী’ আঙ্গেলা ম্যার্কেল
ইউরো সংবাদ: সংসদীয় নির্বাচনে ম্যার্কেলের আকাশছোঁয়া জয়ের পর কথাটা এখন প্রকাশ্যেই শোনা যায়৷ তাদের প্রথম মহিলা চ্যান্সেলরের তাঁবে জার্মানরা প্রায় ‘শিশু মাতৃক্রোড়ের’ মতোই নিশ্চিন্ত বোধ করেন৷ সাবেক পূর্ব জার্মানির মেয়ে, খ্রিষ্টান যাজকের কন্যা; ডক্টরেট উপাধিপ্রাপ্ত পদার্থবিদ; রাজনীতি শিখেছেন খোদ ‘জার্মান ঐক্যের চ্যান্সেলর’ হেলমুট কোল-এর কাছ থেকে – লোকে তাঁকে এককালে ‘কোলস মেডশেন’, মানে ‘কোল’এর খুকি’ বলত৷ […]
আত্মহত্যা প্রতিরোধে ফেসবুক!
ইউরোবিডি২৪নিউজঃ দিন যত যাচ্ছে আত্মহত্যার প্রবণতা ক্রমশয়ই বৃদ্ধি পাচ্ছে। এ ক্রমবর্ধমান আত্মহত্যা রোধে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রাথমিকভাবে ব্রিটেন, আমেরিকা এবং কানাডায় সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে ফেসবুকের এই বিশেষ কর্মসূচী। সম্প্রতি আমেরিকার সরকারের কাস্টম অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের অধীনে সেপ্টেম্বর মাসকে ‘আত্মহত্যা প্রতিহতকরণ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণাকে সামনে […]
